21 July TMC | রাস্তা বন্ধ করে ২১ জুলাইয়ের সভা, মমতা-অভিষেককে অবমাননার নোটিস হাইকোর্টের!

Key Highlightsআদালতের নির্দেশ না মেনে, ধর্মতলায় বছরের পর বছর শহিদ সমাবেশের আয়োজন করায় মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস দিল কলকাতা হাইকোর্ট।
আদালতের নির্দেশ না মেনে, ধর্মতলায় বছরের পর বছর শহিদ সমাবেশের আয়োজন করায় মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস দিল কলকাতা হাইকোর্ট। বহু বছর ধরে ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ সমাবেশের আয়োজন করা হয়। যাতে গোটা রাজ্যের তৃণমূল কর্মী-সমর্থকরা ভিড় জমান। তার ফলে একটা সময় শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় যানচলাচল প্রায় স্তব্ধ হয়ে যায়। গত ২০১৮ সালে তৃণমূল-সহ রাজ্যের মোট ৩৮টি রাজনৈতিক দলকে নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই সময় বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল রাজনৈতিক সভার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে যেতে পারে না। সভার জন্য কোনও বড় কিংবা প্রধান রাস্তা বন্ধ করা যাবে না। কিন্তু সে নির্দেশ অগ্রাহ্য করে তৃণমূল। তাই আদালত অবমাননার অভিযোগে এবার মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠানো হয়েছে। নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে আদালত।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- মমতা ব্যানার্জী
- অভিষেক ব্যানার্জী
- ২১শে জুলাই
- ধর্মতলা
- কলকাতা হাইকোর্ট


