Abhishek Banerjee | বুধবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসা সংক্রান্ত মামলার শুনানি করতে চায় হাইকোর্ট!

Tuesday, August 4 2026, 9:36 am
Abhishek Banerjee | বুধবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চিকিৎসা সংক্রান্ত মামলার শুনানি করতে চায় হাইকোর্ট!
highlightKey Highlights

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চোখের চিকিৎসা সংক্রান্ত মামলার শুনানি বুধবার করতে চায় কলকাতা হাইকোর্ট।


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশে চোখের চিকিৎসা সংক্রান্ত মামলার শুনানি বুধবার করতে চায় কলকাতা হাইকোর্ট। সোমবার সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দিয়েছে এবং এক সপ্তাহের মধ্যে শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে। এ দিন হাইকোর্টের কাজ যখন শুরু হয়, সেই সময়েই বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, দু’পক্ষের আইনজীবী যাঁরা রয়েছেন, তাঁরা যেন আজ তাঁর আদালতে উপস্থিত থাকেন। সেই সঙ্গে বিচারপতি জানান, সুপ্রিম কোর্ট বলেছে সাতদিনের মধ্যে এই মামলার নিষ্পত্তি করতে হবে। তাই বুধবার একেবারে শুরুতেই এই মামলার শুনানি করতে চায় এই আদালত। তার আগে দু’পক্ষের যদি কিছু বলার থাকে, তাই আইনজীবীদের এ দিন একবার হাজির হওয়া দরকার। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা করাতে বিদেশে যাওয়ার যে আর্জি, তা প্রাথমিক ভাবে নাকচ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের আদালতের পরামর্শ ছিল, আপাতত কলকাতার নামী কোনও হাসপাতালে চিকিৎসা করান। এ প্রসঙ্গে SSKM হাসপাতালের নামও করেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File