Kolkata Metro | অবশেষে বিধান মার্কেটে মেট্রোর কাজ শুরুর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট! তবে রয়েছে শর্ত!

Key Highlightsঅবশেষে ধর্মতলার বিধান মার্কেটে মেট্রোর কাজ শুরুর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।
অবশেষে ধর্মতলার বিধান মার্কেটে মেট্রোর কাজ শুরুর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্ট জানিয়েছে, মেট্রোর কাজের জন্য অস্থায়ীভাবে কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত বিধানচন্দ্র রায় মার্কেট বা বিধান মার্কেট স্থানান্তর করা যাবে। প্রাথমিকভাবে বুধবার থেকে দোকান স্থানান্তরের কথা বলা হয়েছিল। পরবর্তীতে এক সপ্তাহের মধ্যেই কলকাতা মেট্রোর পার্পল লাইনের (জোকা থেকে এসপ্ল্যানেড লাইন) কাজ শুরু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে হাইকোর্ট জানিয়েছে, মেট্রোর কাজ শেষ হওয়ার পরে পুরনো জায়গায় ফিরিয়ে আনতে হবে দোকানদারদের। পাশাপাশি বিধান মার্কেট স্থানান্তরের ক্ষেত্রে কয়েকটি শর্তও বেঁধে দিয়েছে হাইকোর্ট। মেট্রোর পার্পল লাইনের দায়িত্বপ্রান্ত এজেন্সি রেল বিকাশ নিগম লিমিটেডকে (আরভিএনএল) লিখিতভাবে দোকানদারদের জানাতে হবে যে অস্থায়ীভাবে তাঁদের স্থানান্তর করা হচ্ছে। মেট্রোর কাজ শেষ হলেই তাঁদের পুরনো জায়গায় ফিরিয়ে দেওয়া হবে। আর মেট্রোর কাজের সময় তাঁরা যেখানে দোকান দেবেন, সেখানে নিশ্চিত করতে হবে পর্যাপ্ত পরিষেবা ও নিরাপত্তা। জল, বিদ্যুৎ সংযোগ, নিরাপত্তা নিশ্চিত করার পরেই তাঁদের সরানো যাবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
- Related topics -
- শহর কলকাতা
- মেট্রো
- মেট্রো পরিষেবা
- কলকাতা মেট্রো
- মেট্রো কর্তৃপক্ষ
- ধর্মতলা


