Calcutta High Court | রাষ্ট্রপতির অনুমোদন নেই! গুণ্ডাদমন বিলকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা খারিজ হাইকোর্টের!

Thursday, August 6 2026, 2:48 pm
Calcutta High Court | রাষ্ট্রপতির অনুমোদন নেই! গুণ্ডাদমন বিলকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলা খারিজ হাইকোর্টের!
highlightKey Highlights

এখনও পর্যন্ত রাষ্ট্রপতির অনুমোদন পায়নি এই বিল। তাই এই নিরিখে মামলা খারিজ করে দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের (Partha Sarathi Chatterjee) ডিভিশন বেঞ্চ।


সম্প্রতি রাজ্য বিধানসভায় পাশ হয়েছে গুণ্ডাদমন বিল। এই বিল অনুযায়ী, পুলিশ সুপার বা তাঁর ঊর্ধ্বতন কোনও পুলিশ আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার যে কোনও ‘গুন্ডা’-কে আটকের নির্দেশ দিতে পারবে। এক বছর পর্যন্ত তাঁকে এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে বিলে। গুণ্ডাদমন বিলের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলা খারিজ করে দিলো আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সংশ্লিষ্ট বিলে এখনও রাষ্ট্রপতির সম্মতি মেলেনি। তাই আপাতত মামলা খারিজ করে দেওয়া হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File