Ajay Paul | ‘এনকাউন্টার স্পেশালিস্ট’-পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপই করলো না হাইকোর্ট!
Tuesday, April 28 2026, 11:33 am

Key Highlightsকলকাতা হাই কোর্টে অজয় পাল শর্মার মামলা খারিজ, ভোটের দায়িত্বে পুলিশকে ২৯ এপ্রিল পর্যন্ত হস্তক্ষেপের অনুমতি নেই।
রাজ্যে ভোট শান্তিপূর্ণ রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিযুক্ত করা হয়েছে যোগীরাজ্যের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ বলে পরিচিত অজয় পাল শর্মাকে। কিন্তু তাঁর ‘দাবাং’ মেজাজে 'হুমকি' নিয়ে ভিডিও ভাইরাল করে তৃণমূলের অভিযোগ, তিনি অযথা ভোটার ও প্রার্থীকে হুমকি দিচ্ছেন। এমনকি এই অভিযোগে কলকাতা হাই কোর্টে অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। তবে সেই মামলা খারিজ করে দিল আদালত। মামলা দায়েরের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় শুনানি হয়নি। তবে মৌখিকভাবে শুনে বিচারপতি জানিয়ে দেন, '২৯ এপ্রিল অর্থাৎ শেষ দফা ভোট পর্যন্ত যাঁরা নির্বাচনের দায়িত্বে আছেন, তাঁদের কারও কাজে হস্তক্ষেপ করবেন না।'
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশন
- কলকাতা হাইকোর্ট
- পুলিশ


