Calcutta HC | মধ্যমগ্রাম স্টেশনে বন্ধ হকার উচ্ছেদ, নয়া নির্দেশ দিলো হাই কোর্ট
Thursday, July 2 2026, 5:00 pm

Key Highlightsমধ্যমগ্রাম স্টেশনে বেআইনি উচ্ছেদের বিরোধিতা করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ১৩ জন। মামলাকারীদের আবেদনে সাড়া দিয়ে অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছিল সিঙ্গল বেঞ্চ।
মধ্যমগ্রাম স্টেশনে বেআইনি উচ্ছেদের বিরোধিতা করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ১৩ জন। আজ, বৃহস্পতিবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে বেআইনি উচ্ছেদের মামলা শুনানি ছিল। শুনানি শেষে বিচারপতির পর্যবেক্ষণ, আপাতত মধ্যমগ্রাম স্টেশনের সবার জন্যই স্থগিতাদেশ প্রযোজ্য হবে। পরবর্তী শুনানির আগে পর্যন্ত লাগু থাকবে এই নির্দেশ। এদিন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, “কিন্তু আপনারা নোটিস দিয়েছেন। কোন কাঠামো উচ্ছেদ করা হবে, সেটা বলুন। নাহলে নোটিস খারিজ করব।”
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা হাইকোর্ট
- মধ্যমগ্রাম


