Nabanna | মন্ত্রিসভার বৈঠকে চোরবাগানের ঘটনায় নিহতদের শ্রদ্ধা, কৃষকদের জন্য বড় ঘোষণা!
Wednesday, October 28 2026, 11:52 am

Key Highlightsনবান্নে বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চোরবাগানের পুজোমণ্ডপের দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নবান্নে বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চোরবাগানের পুজোমণ্ডপের দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৫ নভেম্বর রাজ্যের প্রায় ৪৮ লক্ষ কৃষককে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের আওতায় ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি’। এছাড়া, আগামী ৫ নভেম্বর রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। কালীপুজোর নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রীদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে এবং জনজাতি গৌরব দিবস পালনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- শহর কলকাতা
- নবান্ন
- শুভেন্দু অধিকারী


