Suvendu Adhikari | রাজ্যে ১৪,৪৫৪টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভার, ‘কর্মবন্ধু’দের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর!

Monday, October 5 2026, 2:30 pm
Suvendu Adhikari | রাজ্যে ১৪,৪৫৪টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভার, ‘কর্মবন্ধু’দের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর!
highlightKey Highlights

সোমবারের ক্যাবিনেট বৈঠকে ১৪,৪৫৪টি শূন্যপদে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


রাজ্যে বড়সড় কর্মসংস্থানের ঘোষণা করল রাজ্য সরকার। সোমবারের ক্যাবিনেট বৈঠকে ১৪,৪৫৪টি শূন্যপদে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক সাংবাদিক বৈঠকে জানান, আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। স্বাস্থ্য, বন, ফায়ার ও কারেকশনাল হোমসহ বিভিন্ন দপ্তরে এই নিয়োগ করা হবে এবং পিএসসি সহ সংশ্লিষ্ট দপ্তরগুলির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। একইসঙ্গে ‘কর্মবন্ধু’ প্রকল্পে কর্মরতদের বেতন বাড়িয়ে মাসিক ৮ হাজার টাকা করা হয়েছে এবং এসসি/এসটি হস্টেল পড়ুয়াদের খাবারের বরাদ্দ বাড়িয়ে প্রতিমাসে ৩,৩০০ টাকা করা হয়েছে। এছাড়া স্নাতক স্তরের ছাত্রীদের জন্য ‘ভগিনী নিবেদিতা’ প্রকল্পেরও ঘোষণা করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File