CAB committee | ক্রিকেট অ্যাসোসিয়েশনে এবার একাধিক বিজেপি নেতা-বিধায়ক! কে পেলেন কোন দায়িত্ব?

Friday, November 13 2026, 6:35 am
CAB committee | ক্রিকেট অ্যাসোসিয়েশনে এবার একাধিক বিজেপি নেতা-বিধায়ক! কে পেলেন কোন দায়িত্ব?
highlightKey Highlights

জল্পনাই এবার বাস্তবায়িত হল। সিএবি-র একাধিক কমিটিতে দেখা গেল এজিএমে প্রতিনিধিত্ব করা বিজেপি নেতাদের।


‘ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’-এর (CAB) একাধিক পদে ব্যাপক রদবদল। সিএবি-র এজিএমে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকা বিজেপি নেতারা নতুন কমিটিতে জায়গা পেলেন। সূত্রের খবর, ফিনান্স কমিটিতে জায়গা পেয়েছেন বিধায়ক রীতেশ তিওয়ারি। ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটিতে রয়েছেন বরাহনগরের বিধায়ক সজল ঘোষ। স্কুল কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্য। গ্রাউন্ড কমিটিতে জায়গা পেয়েছেন দমদম উত্তরের বিধায়ক সৌরভ সিকদার এবং বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ। সব মিলিয়ে সিএবি-র চারটি কমিটিতে ঠাঁই পেয়েছেন পাঁচ বিজেপি নেতা। তবে নতুন কমিটিগুলির কোনওটিরই চেয়ারম্যান করা হয়নি তাঁদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File