BWF World Championships | ১৫ বছর পর বিশ্ব ব্যাডমিন্টনে পদক ভারতকন্যাদের! চিনকে ওড়ালেন জলি-গোপীচাঁদ!
Friday, August 21 2026, 5:14 pm

Key Highlightsঅর্জুন হওয়ার তিন দিন পরেই দুই শাটলারের হাত ধরে এই ইভেন্টে ১৫ বছর পর মহিলাদের ডাবলসে পদক নিশ্চিত করল ভারত।
বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ডাবলসে অবশেষে মেডেল পেলো ভারত। কোয়ার্টার ফাইনালে চিনের মুখোমুখি হয়েছিলেন মুখোমুখি হয়েছিলেন ভারত কন্যারা। চিনের চতুর্থ বাছাই জিয়া ই ফান এবং ঝাং শু শিয়ানকে ১৬-২১, ২১-১৫, ২১-১৩ ব্যবধানে হারিয়েছে গায়ত্রী গোপীচাঁদ-তৃষা জলি জুটি। মঙ্গলবার ২০২৫-এর অর্জুন পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশ করেছিল ক্রীড়ামন্ত্রক। তাতে ছিলেন জলি-গোপীচাঁদ। দুই শাটলারের হাত ধরে ১৫ বছর পর মহিলাদের ডাবলসে পদক নিশ্চিত করল ভারত।


