Buxa Tigress | সঙ্গীর খোঁজে পড়শী দেশে পা বক্সার বাঘিনির! অসমের পথে হাটছে ডোরাকাটা
Sunday, October 25 2026, 5:37 am

Key Highlightsবক্সার বাঘিনি (বিটিআর টিএফ১) রাজ্য ছেড়ে আচমকা পা রাখল পড়শি অসমের কোকরাঝাড়ে, রায়মোনা টাইগার রিজ়ার্ভের কাছে।
শুক্রবার রাত সাড়ে সাতটা নাগাদ পড়শি অসমের কোকরাঝাড়ে, রায়মোনা টাইগার রিজ়ার্ভের কাছে পা রাখলো বক্সার বাঘিনি (বিটিআর টিএফ১)। পশ্চিমবঙ্গ বন দপ্তর সূত্রে খবর, এনক্লোজ়ার থেকে মুক্ত জঙ্গলে পা রাখার পরে গত তিন সপ্তাহে সে রেকি করেছে প্রায় ৩৯০ বর্গ কিলোমিটার এলাকা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পঁচিশ মাইল টাওয়ার থেকে ক্রমশই পূর্বদিকে এগিয়েছে বছর তিনেকের বাঘিনি। জয়ন্তী পার করে সে পৌঁছে গিয়েছে চুনিয়া হয়ে আরও পূর্বদিকে, বাংলা–অসম সীমানায় সঙ্কোশ নদীর পাড়ে। ওই নদীর পূর্বপাড়ে মানস টাইগার রিজার্ভের পশ্চিম দিকের কোর ও বাফার জ়োন লাগোয়া ৪২২ বর্গ কিমি বিস্তৃত রায়মোনা টাইগার রিজার্ভ। অনুমান, সঙ্গী খোঁজার টানেই নিজের এলাকা ছেড়ে পড়শী রাজ্যে পাড়ি দিয়েছে বাঘিনী।
- Related topics -
- শহর কলকাতা
- অসম
- বাঘ সংরক্ষণ
- বাঘ
- রয়্যাল বেঙ্গল টাইগার
- সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প দফতর
- চিতাবাঘ
- পশ্চিমবঙ্গ


