Bus Strike | টাকা লোপাট করেছে সেক্রেটারি, প্রতিবাদে বাস রুট বন্ধ করলেন চালক-কর্মীরা

Key Highlightsপ্রাপ্য টাকা মেলেনি বলে অভিযোগ করে চুঁচুড়া থেকে তারকেশ্বর-আরামবাগ রুটের বাস চলাচল বন্ধ করা হয়েছে।
বাস ইউনিয়নের সেক্রেটারির বিরুদ্ধে টাকা লোপাটের অভিযোগে চুঁচুড়া থেকে তারকেশ্বর-আরামবাগ রুটের বাস চলাচল বন্ধ করলেন কন্ডাটকর এবং চালকেরা। শনিবার ধনিয়াখালি বাসস্ট্যান্ডে গিয়ে বাস থামিয়ে প্রতিবাদ করেন চালকেরা। বাস চালক সুশান্ত পালের অভিযোগ, ‘তৃণমূলের আমলে বাস ইউনিয়নের মাথায় শেখর হাজরা, জাকির হোসেনরা ছিলেন।’ আরও এক বাস চালক বিশ্বনাথ দাস বলেন, ‘ইউনিয়নের তৃণমূল নেতারা বিগত আট বছর ধরে শ্রমিকের টাকার হিসাব দিচ্ছে না। আমরা বিধায়ক থেকে শুরু করে পুলিশ পর্যন্ত সকলকে জানিয়েছি। আগামী দিনে যদি আমাদের টাকার হিসাব না পাই তাহলে আন্দোলন চালিয়ে যাব।’ চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ বলেন, ‘গ্রামের দিকে কিছু রুটে বাস এখনও প্রয়োজন আছে। কিছু জায়গায় রাজনৈতিক ভাবে দখলদারির কাজ চলছিল। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি বাসের মালিক এবং কর্মচারীরা মিলে ইউনিয়ন চালাবে। ইউনিয়নের কোনও দখলদারি হবে না। তবে সহযোগিতার জন্য আমাদের কেউ থাকতে পারি।’
- Related topics -
- রাজ্য
- হুগলী
- বাস ধর্মঘট


