Bus Service | শিলিগুড়ি থেকে মায়াপুর ইসকন পর্যন্ত চালু হলো বাস পরিষেবা! জেনে নিন ভাড়া

Sunday, November 22 2026, 2:11 pm
Bus Service | শিলিগুড়ি থেকে মায়াপুর ইসকন পর্যন্ত চালু হলো বাস পরিষেবা! জেনে নিন ভাড়া
highlightKey Highlights

রবিবার এই বাসের উদ্বোধন করেন পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। সোমবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা।


এবার এক বাসেই শিলিগুড়ি থেকে যাওয়া যাবে মায়াপুর ইসকন (ISKCON)। রবিবার এই বাসের উদ্বোধন করেন পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। মন্ত্রী আনন্দময় বর্মন বলেন, ‘খুবই খুশির খবর। সাধারণ পর্যটক থেকে ধর্মপ্রাণ বৈষ্ণব সম্প্রদায়ের যাঁরা মানুষ আছেন, সকলের জন্যই ভালো খবর। এর আগে সরাসরি কোনও বাস ছিল না। নবদ্বীপ বা কৃষ্ণনগর হয়ে যেতে হতো। শিলিগুড়ি থেকে মায়াপুরের জন্য বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সোমবার শিলিগুড়ি থেকে বাসগুলো ইসকন মায়াপুর পর্যন্ত যাবে।’ ৫২ আসনের এই বাসের ভাড়া ধার্য করা হয়েছে ৩৭৮ টাকা। সোমবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File