Bus Fair | পুজোর পর বাড়ছে বাস ভাড়া? ইঙ্গিত পরিবহন মন্ত্রীঅর্জুন সিং-এর!
Tuesday, September 15 2026, 7:44 am

Key Highlightsআসন্ন দুর্গাপুজোর আগে রাজ্যে বাস ভাড়া বাড়ছে না বলে স্পষ্ট জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং।
আসন্ন দুর্গাপুজোর আগে রাজ্যে বাস ভাড়া বাড়ছে না বলে স্পষ্ট জানালেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তবে পুজোর ছুটির পর বাস মালিক ও সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যে ২০১৮ সালের পর থেকে বাস ভাড়া না বাড়ায় জ্বালানি ও যন্ত্রপাতির খরচ বৃদ্ধির যুক্তি দিয়ে ভাড়া পুনর্গঠনের দাবি জানাচ্ছিল বাস মালিক সংগঠনগুলি। পরিবহন মন্ত্রী মনে করেন, বর্তমান পরিস্থিতির নিরিখে ভাড়া বাড়ানো যুক্তিসঙ্গত হলেও যাত্রী পরিষেবার মান উন্নত করতে হবে। এর পাশাপাশি জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে ওড়িশার মতো পশ্চিমবঙ্গেও টোটো চলাচলের ওপর নিয়ন্ত্রণ আনার পরিকল্পনা করা হচ্ছে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- অর্জুন সিং


