Bus Fare | কলকাতায় বাড়তে পারে বাস ভাড়া, বড় সিদ্ধান্ত পরিবহণমন্ত্রীর! ক্যাবিনেটে আলোচনার ইঙ্গিত!

Monday, November 23 2026, 2:52 am
Bus Fare | কলকাতায় বাড়তে পারে বাস ভাড়া, বড় সিদ্ধান্ত পরিবহণমন্ত্রীর! ক্যাবিনেটে আলোচনার ইঙ্গিত!
highlightKey Highlights

আট বছর পর কলকাতায় বাস ভাড়া বাড়ানোর ইঙ্গিত। জ্বালানি, যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচ বাড়লেও ২০১৮ সালের পর ভাড়া না বাড়ায় বেসরকারি বাস মালিকরা চরম সংকটে পড়েছেন।


আট বছর পর কলকাতায় বাস ভাড়া বাড়ানোর ইঙ্গিত। জ্বালানি, যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচ বাড়লেও ২০১৮ সালের পর ভাড়া না বাড়ায় বেসরকারি বাস মালিকরা চরম সংকটে পড়েছেন। পরিবহণমন্ত্রীর কাছে ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছে মালিক সংগঠনগুলো। ক্যাবিনেটে এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ। বাস মালিকদের দাবি, ডিজেলের দাম লিটারে ৬৮ টাকা থেকে বেড়ে প্রায় ১০০ টাকায় পৌঁছেছে, বেড়েছে টোল, কর ও বিমার খরচও। গড়ে প্রায় ৬৯ শতাংশ ক্ষতির মুখে পড়ে পরিষেবা টিকিয়ে রাখা কঠিন হয়ে উঠেছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০-২১ সালে বেসরকারি রুটের বাস ছিল প্রায় ১১,৫০০, যা ২০২৬-২৭ সালে কমে দাঁড়িয়েছে প্রায় ৭,০০০-এ। ভাড়া বাড়লে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত যাত্রীদের খরচ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File