Nabanna | অফিস টাইমে নবান্নের কাছে বাস দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী ও এক সিভিক ভলান্টিয়ার!

Monday, November 23 2026, 5:24 am
Nabanna | অফিস টাইমে নবান্নের কাছে বাস দুর্ঘটনা, গুরুতর আহত বাইক আরোহী ও এক সিভিক ভলান্টিয়ার!
highlightKey Highlights

সোমবার সকাল ৯টা নাগাদ অফিস টাইমে দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে, নবান্নের কাছে যাত্রিবাহী বাস দুর্ঘটনা!


সোমবার সকাল ৯টা নাগাদ অফিস টাইমে দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডে, নবান্নের কাছে যাত্রিবাহী বাস দুর্ঘটনা! জানা গিয়েছে, সাঁতরাগাছি থেকে বারাসতগামী বাসটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি বাইক, একটি মারুতি গাড়ি ও সিগন্যাল পোস্টে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাইক আরোহী ও এক সিভিক ভলান্টিয়ার। আহত দু’জনকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক বাসের চালক। ফলে ব্রেকডাউন ভ্যান দিয়ে বাসটি সরানো হয়। কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে। বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল, তা ইতিমধ্যে খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File