Mithun Chakraborty | অভিনেতা মিঠুন চক্রবর্তী পাচ্ছেন ডি লিট সম্মান, ঘোষণা করল বর্ধমান বিশ্ববিদ্যালয়!

Monday, November 23 2026, 2:29 pm
Mithun Chakraborty | অভিনেতা মিঠুন চক্রবর্তী পাচ্ছেন ডি লিট সম্মান, ঘোষণা করল বর্ধমান বিশ্ববিদ্যালয়!
highlightKey Highlights

আগামী ৯ ডিসেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম বার্ষিক সমাবর্তনে ডি লিট সম্মানে ভূষিত হবেন অভিনেতা ও রাজনীতিক মিঠুন চক্রবর্তী।


আগামী ৯ ডিসেম্বর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৪০তম বার্ষিক সমাবর্তনে ডি লিট সম্মানে ভূষিত হবেন অভিনেতা ও রাজনীতিক মিঠুন চক্রবর্তী। গোলাপবাগ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে আচার্য তথা রাজ্যপাল আরএন রবি সম্মতি দিয়েছেন। তবে শুধুমাত্র সিনেমা জগত থেকে নয়, বিজ্ঞান জগতের বিশিষ্ট দুই মানুষকে সন্মান তুলে দেবে বর্ধমান বিশ্ববিদ্যালয়। অধ্যাপক জি পার্থ সারথি এবং অধ্যাপক ভূপেন্দ্রনাথ গোস্বামী ওই মঞ্চেই পাবেন ডি লিট সম্মান।২০২৪ সালে পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়া মিঠুন বর্তমানে রাজনীতিতে ব্যস্ত থাকলেও সম্প্রতি ‘বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু’-র শেষে দেখা গিয়েছে তাঁকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File