BSNL Director | প্রয়াগরাজ দর্শনে খরচের বহর! সরকারি টাকা ব্যক্তিগত কাজে লাগানোর অভিযোগ! BSNL কর্তাকে শোকজ কেন্দ্রের
Wednesday, February 25 2026, 5:27 pm

Key Highlightsদু’দিনের জন্য উত্তরপ্রদেশে প্রয়াগরাজ দর্শনে যাওয়ার কথা ছিল ভারত সঞ্চার নিগম লিমিটেড-এর ডিরেক্টর বিবেক বনশলের।
২৫ এবং ২৬ ফেব্রুয়ারি প্রয়াগরাজ দর্শনে যাওয়ার কথা ছিল ভারত সঞ্চার নিগম লিমিটেড এর ডিরেক্টর বিবেক বনশলের। DGMর নির্দেশিকা অনুযায়ী, বনশলের সফরের জন্য ৫০ জন কর্মী মোতায়েনের নির্দেশ ছিল। নির্দেশ ছিল ডুব দেওয়ার আগে ঘাটে স্নানের ‘কিট’ এনে রাখতে হবে আধিকারিকদের। সেই কিটে থাকবে তোয়ালে, চপ্পল, চিরুনি, আয়না, তেলের বোতল, বিছানা চাদর ইত্যাদি। এমনকি ওই কিটে অন্তর্বাসও রাখার নির্দেশও দেওয়া হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই প্রোটোকল ভঙ্গের অভিযোগে শোকজ় নোটিস জারি করা হয়েছে BSNLএর ওই ডিরেক্টরের বিরুদ্ধে।
- Related topics -
- দেশ
- bsnl
- প্রয়াগরাজ
- ভারত
- সরকারি কর্মচারী


