BSF-BGB | অনুপ্রবেশকারীদের আর রেয়াত নয়,‘পুশব্যাক’ নীতি নিয়ে বসছে BSF-BSFর মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক!

Monday, June 8 2026, 3:59 pm
BSF-BGB | অনুপ্রবেশকারীদের আর রেয়াত নয়,‘পুশব্যাক’ নীতি নিয়ে বসছে BSF-BSFর মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক!
highlightKey Highlights

আজ থেকে ১১ জুন, তিনদিন নয়াদিল্লিতে শুরু হতে চলেছে বিএসএফ-বিজিবির মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক।


ভারত থেকে অবৈধভাবে প্রবেশকারী বাংলাদেশিদের পুশব্যাক চলছেই। এই আবহের মধ্যেই আজ থেকে ১১ জুন, তিনদিন নয়াদিল্লিতে শুরু হতে চলেছে বিএসএফ-বিজিবির মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক। যে বৈঠকে ‘পুশব্যাক’ নীতি হতে চলেছে মুখ্য বিষয়। বিএসএফের সূত্রে খবর, এই বৈঠক থেকে বিএসএফ বিজিবিকে পরিষ্কার করে জানিয়ে দিতে চলেছে, অনুপ্রবেশকারীদের ফেরাতেই হবে। কোনওরকম কোন অজুহাত চলবে না। প্রয়োজনে বাংলাদেশের দিকে ফেন্সিং দিতে হবে সেদেশের সরকারকে। সীমান্ত সুরক্ষা নিয়ে যেমন কোনও আপোষ নয়, তেমনই অনুপ্রবেশকারীদের আর রেয়াত করা হবে না, সেই বার্তাই দেওয়া হবে বৈঠক থেকে। এই বৈঠকে বিজিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সে দেশের বাহিনীর ডিজি মেজর জেনারেল মুহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন বিএসএফ প্রধান প্রবীণ কুমার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File