Share Market | পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, বাড়ল সেনসেক্স-নিফটি!

Thursday, September 10 2026, 12:29 pm
Share Market | পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, বাড়ল সেনসেক্স-নিফটি!
highlightKey Highlights

সপ্তাহের শুরুর পতন সামলে বৃহস্পতিবার সবুজে ফিরল দেশের শেয়ার বাজার।


সপ্তাহের শুরুর পতন সামলে বৃহস্পতিবার সবুজে ফিরল দেশের শেয়ার বাজার। লেনদেন শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১৩৮ পয়েন্ট (০.১৮%) বেড়ে ৭৪,৯০২ পয়েন্টে পৌঁছায়। অন্যদিকে ৪৬ পয়েন্ট (০.২০%) বৃদ্ধিতে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি৫০ থিতু হয় ২৩,৪৭৮ পয়েন্টে। মিড ক্যাপ ডাউন থাকলেও স্মল ক্যাপ ও বেশ কিছু সেক্টরাল ইনডেক্সে ইতিবাচক গতি দেখা গেছে। ব্যাঙ্কিং, ফিনানশিয়াল সার্ভিস, অটো, ও ফার্মার মতো ক্ষেত্রগুলো লাভজনক ছিল। নিফটিতে সর্বোচ্চ লাভ করেছে এইচডিএফসি লাইফ, পাওয়ার গ্রিড ও ওএনজিসি। তবে এইচসিএল টেক, হিন্দালকো ও টাটা স্টিলের শেয়ারে কিছুটা পতন লক্ষ্য করা গেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File