British Airways | এক ধাক্কায় ২৮ হাজার ফুট নামল ব্রিটিশ এয়ারওয়েজ়ের বিমান! জরুরি সঙ্কেত পাইলটের! ফের কী হলো?

Monday, October 5 2026, 3:03 pm
British Airways | এক ধাক্কায় ২৮ হাজার ফুট নামল ব্রিটিশ এয়ারওয়েজ়ের বিমান! জরুরি সঙ্কেত পাইলটের! ফের কী হলো?
highlightKey Highlights

আয়ারল্যান্ডের আকাশে ওড়ার সময়ে বড়সড় যান্ত্রিক বা অন্য কোনো জরুরি অবস্থার কবলে পড়ল ব্রিটিশ এয়ারওয়েজ়ের একটি বিমান।


ফ্লাইদুবাইয়ের বিমান হাইজ্যাকের চেষ্টার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার আয়ারল্যান্ডের আকাশে ওড়ার সময়ে বড়সড় যান্ত্রিক বা অন্য কোনো জরুরি অবস্থার কবলে পড়ল ব্রিটিশ এয়ারওয়েজ়ের একটি বিমান। লন্ডনের হিথরো থেকে শিকাগোগামী ফ্লাইটটি মাঝআকাশে জরুরি অবস্থার সঙ্কেত (‘7700’ কোড) পাঠানোর পর মাত্র কয়েক মিনিটের মধ্যে প্রায় ২৮ হাজার ফুট নীচে নেমে আসে। খবর অনুযায়ী, প্রায় ৩৭ হাজার ফুট উচ্চতা থেকে বিমানটি আচমকা প্রায় ৯ হাজার ফুট উচ্চতায় নেমে যায়। শেষ পর্যন্ত গন্তব্যে না গিয়ে পাইলট বিমানটিকে নিরাপদে লন্ডনের হিথরো বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। সাম্প্রতিক সময়ে একের পর এক বিমান সংক্রান্ত ঘটনায় বিশ্বজুড়ে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File