Britain Weather | আবহাওয়া আতঙ্ক, জল-শুকনো খাবার ভরে ফেলুন কিট ব্যাগে! বাসিন্দাদের কেন এমন নির্দেশ দিল ব্রিটেন?

Saturday, November 14 2026, 5:44 pm
Britain Weather | আবহাওয়া আতঙ্ক, জল-শুকনো খাবার ভরে ফেলুন কিট ব্যাগে! বাসিন্দাদের কেন এমন নির্দেশ দিল ব্রিটেন?
highlightKey Highlights

ব্রিটেনে প্রত্যেককে একটি করে ‘কিট ব্যাগ’ তৈরি করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকী, সেই ব্যাগে কী কী জিনিস রাখতে হবে, তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে।


সম্প্রতি ব্রিটেনের নাগরিকদের জন্যে এক বিশেষ সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। প্রত্যেককে একটি করে ‘কিট ব্যাগ’ তৈরি করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সেই ব্যাগে কী কী জিনিস রাখতে হবে, তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় রয়েছে সেই তালিকায় রয়েছে বোতলবন্দি জল, শুকনো খাবার, হ্যান্ড স্যানিটাইজার ওয়েট ওয়াইপস, টর্চ ও অতিরিক্ত ব্যাটারি সহ মোট ১৫ ধরনের প্রয়োজনীয় সামগ্রী। পাশাপাশি, বাড়ি থেকে বেরনোর সবচেয়ে নিরাপদ পথ এবং জরুরি পরিস্থিতিতে পরিবারের সদস্যদের সঙ্গে কোথায় দেখা করবেন, সেই পরিকল্পনাও আগে থেকে করে রাখতে বলা হয়েছে। কিন্তু কেন এই সাবধানতা? এই নির্দেশ দেওয়ার আসল কারণ হল আবহাওয়ার পরিবর্তন। নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর মাসে তীব্র শীতের দাপট বাড়তে পারে ওই এলাকায়। পোলার ভর্টেক্সের দুর্বল হয়ে পড়লে একের পর এক ঝড়ের দাপট সইতে হতে পারে বাসিন্দাদের। শক্তিশালী এল নিনোর প্রভাবেও অস্বাভাবিক শীতের আশঙ্কা করেই আগাম সতকতা নিতে বাসিন্দাদের অনুরোধ করেছে প্রশাসন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File