Bribe Case | ২৫০০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে পাকড়াও বাগদার রেভিনিউ ইন্সপেক্টর!
Wednesday, September 23 2026, 3:31 pm

Key Highlights'ঘুষ' কাণ্ডে বাগদা বি.এল.অ্যান্ড এল.আর.ও অফিসের এক রেভিনিউ ইন্সপেক্টরকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা (ACB)।
বুধবার বাগদা বি.এল. অ্যান্ড এল.আর.ও অফিসে ট্র্যাপ অপারেশন চালায় ACB। সেখানেই এক রেভিনিউ ইন্সপেক্টরকে হাতেনাতে ধরা হলো। সূত্রের খবর, ওই আধিকারিকের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখার উত্তর ২৪ পরগনার বাগদা B.L. & L.R.O অফিসে বিশেষ অভিযান চালায়। ACB Land conversion এর আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমোদনের কাজ করে দেওয়ার জন্য অবৈধভাবে টাকা দাবি করার অভিযোগ ছিল। অভিযোগকারীর কাছ থেকে ২৫ হাজার টাকা নেওয়ার সময় ওই আধিকারিককে ধরে ফেলে দুর্নীতি দমন শাখার অধিকারিকরা। ধরা পড়ার পর ধৃত ব্যক্তি কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি যে কেন তিনি টাকা নিচ্ছিলেন।
- Related topics -
- রাজ্য
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- রাজ্য পুলিশ
- গ্রেফতার
- পশ্চিমবঙ্গ


