Cafu in Kolkata | কলকাতায় কাফু! প্রান্তিক শিশুদের হাতে ফুটবল তুলে দিলেন বিশ্বজয়ী অধিনায়ক!
Monday, September 7 2026, 4:00 pm

Key Highlights৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচের আগেই ফুটবলের শহর কলকাতায় হয়ে গেল বড় চমক।
৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচের আগেই ফুটবলের শহর কলকাতায় হয়ে গেল বড় চমক। শহরে এসে রূপকথা গড়লেন ২০০২ সালের ব্রাজিলজয়ী অধিনায়ক কিংবদন্তি ফুটবলার কাফু। ‘আমার শহর আমার মানুষ’ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি প্রান্তিক পরিবারের শিশুদের হাতে ফুটবল তুলে দেন এবং তাদের জার্সিতে অটোগ্রাফ দিয়ে উৎসাহিত করেন। কাফুর সান্নিধ্য পেয়ে উচ্ছ্বসিত কচিকাঁচারা। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, সাধারণ পরিবেশ থেকে উঠে আসা কাফুর জীবন শিশুদের অনুপ্রাণিত করবে। পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে উদীয়মান খেলোয়াড়দের সরকারি সহায়তার আশ্বাসও দেন তিনি।
- Related topics -
- শহর কলকাতা
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল


