Neymar | নরওয়ের কাছে হেরে বিদায় ব্রাজিলের, চোখের জলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেইমারের!

Key Highlightsনরওয়ের কাছে হারে কান্নায় ভেঙে পড়লেন নেইমার। ষষ্ঠবারের চেষ্টাতেও হেক্সার স্বপ্নপূরণ হল না ব্রাজিলের।
নরওয়ের কাছে হারে কান্নায় ভেঙে পড়লেন নেইমার। ষষ্ঠবারের চেষ্টাতেও হেক্সার স্বপ্নপূরণ হল না ব্রাজিলের। ইউরোপীয় অভিশাপ কাটিয়ে উঠতে পারলেন না ভিনিসিয়াস-নেইমাররা। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। চোট নিয়েই বিশ্বকাপে আসা নেইমার গ্রুপ পর্বের প্রথম দু’টি ম্যাচ খেলতে পারেননি। স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসাবে মাঠে নামেন। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল করে ব্যবধান কমালেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই মাঠেই কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলের এই তারকা ফুটবলার। মিক্সড জোনে সাংবাদিকদের তিনি বলেন, “আমি অনেক চেষ্টা করেছি। নিজের সেরাটা উজাড় করে দিয়েছি। কিন্তু এবার সব শেষ। এখানেই আমার যাত্রা শুরু হয়েছিল, এখানেই শেষ করলাম।”


