Kolkata Protest | কলকাতার মিছিলে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল বোতল-জুতো! নিগৃহীত সাংবাদিককেও! তাণ্ডব বহিরাগতের?

Saturday, July 25 2026, 4:35 am
Kolkata Protest | কলকাতার মিছিলে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল বোতল-জুতো! নিগৃহীত সাংবাদিককেও! তাণ্ডব বহিরাগতের?
highlightKey Highlights

দিল্লির যন্তর মন্তর থেকে প্রতিবাদের আঁচ পড়লো কলকাতায়। শুক্রবার উত্তাল হলো কলকাতার প্রাণকেন্দ্র।


দিল্লির যন্তর মন্তর থেকে প্রতিবাদের আঁচ পড়লো কলকাতায়। শুক্রবার উত্তাল হলো কলকাতার প্রাণকেন্দ্র। তবে মিছিল শান্তিপূর্ণ ভাবে মিটলেও দিনের শেষে তাল কাটল বিক্ষোভকারীদের একাংশের মারমুখী হয়ে ওঠার জেরে পুলিশ কোথাও প্রতিবাদীদের মিছিলকে আটকায়নি। ধর্মতলায় মিছিল পৌঁছলে আরও বিভিন্ন দিক থেকে অনেকে এসে জড়ো হন সেখানে। প্রতিবাদীদের ভিড়ে মিশে থাকা কয়েকজন পুলিশকে লক্ষ্য করে বোতল, জুতো ছোড়ে বলে অভিযোগ। তার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কয়েকজন সাংবাদিককেও নিগৃহীত হতে হয়। এই অশান্তির নেপথ্যে বহিরাগতদের হাত দেখছেন প্রতিবাদীদের অনেকে। এসএফআইয়ের তরফে শুভজিৎ সরকারের দাবি, ‘আমাদের মধ্যে কেউ পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েনি। আন্দোলন ভেস্তে দিতে কিছু বহিরাগত এই ঘটনা ঘটিয়েছে।’ এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও তখন লাঠি উঁচিয়ে তাড়া করে। পুলিশ অবশ্য লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File