Bomb Threat Email | গুজরাটের আদালতে বোমা হুমকি! ভুয়ো ইমেইল পাঠানোর অভিযোগে বাংলা থেকে গ্রেফতার সৌরভ

Wednesday, March 4 2026, 4:09 am
Bomb Threat Email | গুজরাটের আদালতে বোমা হুমকি! ভুয়ো ইমেইল পাঠানোর অভিযোগে বাংলা থেকে গ্রেফতার সৌরভ
highlightKey Highlights

আমেদাবাদ পুলিশের দাবি, দেশের বিভিন্ন জায়গাতেই হুমকি ই-মেল পাঠানোর ঘটনায় সৌরভের যোগ রয়েছে।


গুজরাটের একাধিক আদালত ও স্কুলে বোমা হুমকি দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার এক যুবক। পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন আগে গুজরাটে ৬ টি আদালতে ও এক ডজনের বেশি সরকারি ও বেসরকারি স্কুলে হুমকি ই মেল আসে। তদন্তে নেমে বাংলা থেকেই সৌরভ বিশ্বাস নামে এক যুবককে গ্রেফতার করেছে আহমেদাবাদ পুলিশ। পুলিশ জানিয়েছে, VPN ব্যবহার করে বিদেশের সার্ভারের মাধ্যমে হুমকি ই মেল পাঠাতো সৌরভ। কলকাতা সহ গোটা বাংলায় আদালত, পাসপোর্ট অফিসে সম্প্রতি যে হুমকি ই-মেল এসেছিল তাতে সৌরভ যোগ খতিয়ে দেখছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File