Bomb Blast Threat | '২টো ১১ মিনিটে দিল্লি হাইকোর্টে বোমা বিস্ফোরণ'! স্বাধীনতা দিবসের আগের দিনই এলো বোমাতঙ্কের হুমকি!

Key Highlightsদিল্লি হাইকোর্ট, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সহ একাধিক জায়গায় বোমাতঙ্ক ছড়ায়।
স্বাধীনতা দিবসের আগের দিনই এলো বোমাতঙ্কের হুমকি। জানা গিয়েছে, আজ সকালে দিল্লি হাইকোর্ট, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সহ একাধিক জায়গায় বোমাতঙ্ক ছড়ায়। ইমেইল আসে, এই জায়গাগুলিতে বোমা রাখা আছে। জামনগর হাউস, ঝান্ডেওয়ালা বিল্ডিং, এমবি সাকেত অফিস, ডিএম অফিস সহ বিভিন্ন জায়গায় ইমেইল এসেছে। ওই হুমকি ইমেইলে লেখা আছে, “ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @২.১১”। সূত্রের খবর, এই হুমকির পিছনে খালিস্তানের হাত থাকতে পারে। কারণ পাঠানো ইমেইলে খালিস্তান লেখা ছিল। ইমেইলে হুমকি দিয়ে বলা হয়েছে, দিল্লিকে খালিস্তানে পরিণত করে দেওয়া হবে। ওই হুমকি ইমেইলে আরও উল্লেখ করা হয়েছে যে শনিবার, ১৫ অগস্ট দুপুর ২টো ১১ মিনিটে দিল্লি হাইকোর্টে বোমা বিস্ফোরণ হবে। এর এক ঘণ্টা পর থেকে জেলা আদালতে বিস্ফোরণ হবে। এই মেইল আসার পরই বেড়েছে তৎপরতা। ইমেল-এর সত্যতা খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। এদিকে ইমেইলে উল্লেখিত জায়গাগুলিতে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- নয়াদিল্লি
- বোমাতঙ্ক
- দিল্লি হাইকোর্ট


