Kolkata Airport | ‘২৩ নম্বর গেটে বোমা’, মহিলাদের শৌচালয় থেকে উদ্ধার চিরকু! বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে!

Friday, October 23 2026, 10:14 am
Kolkata Airport | ‘২৩ নম্বর গেটে বোমা’, মহিলাদের শৌচালয় থেকে উদ্ধার চিরকু! বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে!
highlightKey Highlights

মহিলাদের শৌচালয়ের একটি টিস্যু পেপারে ২৩ নম্বর গেটে বোমা মজুত থাকার হুমকি বার্তাকে কেন্দ্র করে শুক্রবার তীব্র আতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দর-এ।


মহিলাদের শৌচালয়ের একটি টিস্যু পেপারে ২৩ নম্বর গেটে বোমা মজুত থাকার হুমকি বার্তাকে কেন্দ্র করে শুক্রবার তীব্র আতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দর-এ। সাফাই কর্মীদের নজরে আসার পর বিমানবন্দর কর্তৃপক্ষ, সিআইএসএফ এবং বম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে এবং ২৩ নম্বর গেট খালি করে দেওয়া হয়। বিমানবন্দরের একাধিক জায়গায় চিরুনি তল্লাশি চালানো হলেও সন্দেহজনক কিছু মেলেনি। এর আগে গত ৮ অক্টোবরও একটি হুমকি ইমেল এসেছিল। পরপর এমন ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File