Bolpur | ভরসন্ধ্যায় বোলপুরে শুটআউট, বিজেপি নেতাকে গুলি করে হত্যা, রাজনৈতিক শত্রুতার জের?

Sunday, September 27 2026, 4:26 pm
Bolpur | ভরসন্ধ্যায় বোলপুরে শুটআউট, বিজেপি নেতাকে গুলি করে হত্যা, রাজনৈতিক শত্রুতার জের?
highlightKey Highlights

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।


রবির সন্ধ্যায় বোলপুরে খুন বিজেপির স্থানীয় বুথ সভাপতি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম চন্দন ভল্লা। তিনি বোলপুরের ১১ নম্বর ওয়ার্ডের বিজেপির ২০১ নম্বর বুথের সভাপতি ছিলেন। পরিবারের দাবি, রবিবার সন্ধ্যায় তাঁকে ফোন করে ডাকা হয়। ১২ নম্বর ওয়ার্ডের ত্রিশূলাপট্টি এলাকায় দুষ্কৃতীরা তাঁর পথ আটকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে। স্থানীয়দের দাবি, ঘটনার পর একটি অ্যাপাচে বাইকে দুই অজ্ঞাতপরিচয় যুবককে পালিয়ে যেতে দেখা গিয়েছে। পরিবারের দাবি, রাজনৈতিক শত্রুতার জেরেই এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File