Rohit Shetty | রোহিত শেট্টির মুম্বইয়ের বাড়ি লক্ষ্য করে চলল গুলি! আতঙ্ক মায়ানগরীতে
Sunday, February 1 2026, 4:43 am

Key Highlightsএবার নামী পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) বাড়িকে লক্ষ্য করে গুলি (Firing) চালানোর ঘটনা সামনে এল।
রবিবার ভোর রাতে পরিচালক রোহিত শেট্টির বাড়িতে চললো গুলি। পুলিশ সূত্রে খবর এদিন মুম্বইয়ের জুহু এলাকায় পরিচালকের বাড়ি লক্ষ্য করে কমপক্ষে পাঁচ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। যদিও ঘটনার সময় পরিচালক বাড়িতে ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে মায়ানগরীতে। খবর পেয়ে দ্রুত তদন্তে নামে মুম্বই পুলিশ। বহুতলের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই রোহিতের বাড়িতে পৌঁছে ব্যালকনি থেকে নমুনা সংগ্রহ করছেন তদন্তকারীরা।
- Related topics -
- বিনোদন
- রোহিত শেঠি
- বলিউড
- পরিচালক
- গুলি বর্ষণ
- মুম্বাই
- মুম্বাই পুলিশ


