WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

করোনা সংকটে সাধারণ মানুষের পাশে অভিনেত্রী উর্বশী রাউতেলার তৈরী সংস্থা ‘উর্বশী রাউতেলা ফাউন্ডেশন’

Friday, June 11 2021, 11:04 am
করোনা সংকটে সাধারণ মানুষের পাশে অভিনেত্রী উর্বশী রাউতেলার তৈরী সংস্থা ‘উর্বশী রাউতেলা ফাউন্ডেশন’
highlightKey Highlights

করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডবে প্রায় বেহাল হয়ে পড়েছিল ভারতের স্বাস্থ্য পরিষেবা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাহায্য করতে এগিয়ে এসেছেন সোনু সুদ, অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন থেকে জ্যাকলিন ফার্নান্দেজ, প্রিয়াঙ্কা চোপড়া, হুমা কুরেশিসহ অনেক তারকারা। এবার সেই পথেই হাঁটলো অভিনেত্রী উর্বশী রাউতেলা। তিনি তাঁর 'উর্বশী রাউতেলা ফাউন্ডেশন’-এর মাধ্যমে দান করেছেন অক্সিজেন সিলিন্ডার। এছাড়াও উত্তরাখন্ডের করোনা রোগীদের জন্য ২ কোটি ৩৫ লাখ রুপির ৪৭টি অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা করেছেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File