West Bengal Assembly | 'বিধানসভার বাথরুম থেকে উদ্ধার দেহ! ক্যান্টিন কর্মীর রহস্যমৃত্যু!
Monday, November 2 2026, 9:28 am

Key Highlightsপশ্চিমবঙ্গ বিধানসভার শৌচালয় থেকে উমেশ চন্দ্র (৪৬) নামের এক ক্যান্টিন কর্মীর দেহ উদ্ধার হয়েছে।
পশ্চিমবঙ্গ বিধানসভার শৌচালয় থেকে উমেশ চন্দ্র (৪৬) নামের এক ক্যান্টিন কর্মীর দেহ উদ্ধার হয়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি বিধানসভার ক্যান্টিনে কাজ করতেন। সোমবার সকালে শৌচালয় থেকে না বের হওয়ায় সহকর্মীদের সন্দেহ হয়। পরে পুলিশ দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন ছিল না। সহকর্মীদের ধারণা, শৌচালয়ে যাওয়ার পর কোনোভাবে পড়ে গিয়ে বেসিনে মাথা লেগে থাকতে পারে। তবে মৃত্যুর আসল কারণ নিশ্চিত করতে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা এবং পুলিশ কুকুর দিয়ে তদন্ত শুরু হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- বিধানসভা ভবন
- রহস্য মৃত্যু


