NRS Hospital | NRS হাসপাতাল থেকে উদ্ধার কর্তব্যরত নার্সের দেহ! কীভাবে মৃত্যু? তদন্তে এন্টালি থানা!

Thursday, August 13 2026, 9:58 am
NRS Hospital | NRS হাসপাতাল থেকে উদ্ধার কর্তব্যরত নার্সের দেহ! কীভাবে মৃত্যু? তদন্তে এন্টালি থানা!
highlightKey Highlights

বুধবার রাতে নীলরতন সরকারের শৌচালয় থেকে উদ্ধার এক নার্সের দেহ!


বুধবার রাতে নীলরতন সরকারের শৌচালয় থেকে উদ্ধার এক নার্সের দেহ! বন্ধ দরজা ভেঙে দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ওই নার্সের বুধবার নাইট ডিউটি ছিল। রাত আটটায় তিনি হাসপাতালে কাজে যোগ দেন। সহকর্মীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ১০.২০ থেকে ১০.২৭ এর মধ্যে ওই নার্স বাথরুমে গিয়েছিলেন। এরপর দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও তিনি না বেরনোয় সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ গিয়ে প্রথমে ডাকাডাকি করে, পরে দরজা ভেঙে নার্সের দেহ উদ্ধার করে। ইতিমধ্যে  দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  কীভাবে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে এন্টালি থানা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File