WB নির্বাচন ২০২৬TMC89BJP198LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
সেপটিক ট্যাঙ্কে মিলল নিখোঁজ শিশুকন্যার দেহ, খুন নাকি দুর্ঘটনা? ধন্দে পুলিশ।
Tuesday, December 1 2020, 8:46 am

Key Highlightsদু’দিন নিখোঁজ থাকার পর চার বছরের শিশুকন্যার মৃতদেহ মিলল সেপটিক ট্যাঙ্কে। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার রঘুনাথপুরের তিনপাড়ায়। অনুমান, পরিকল্পনামাফিক খুন করা হয়েছে শিশুটিকে। যদিও দুর্ঘটনার তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না পুলিশ। জানা গিয়েছে, মৃত শিশুকন্যার নাম মেহেনাজ খাতুন। রবিবার বিকেল চারটে নাগাদ পরিবারের সদস্যরা টের পান যে খুদে আশেপাশে নেই। শুরু হয় খোঁজাখুজি। কিন্তু কোথাও হদিশ মেলেনি তার। এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে এলাকার একটি খোলা সেপটিক ট্যাঙ্কের মধ্যে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।খবর পাওয়ামাত্রই খুদের বাবা মোসা শেখ ঘটনাস্থলে গিয়ে মেয়েকে শনাক্ত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
- Related topics -
- রাজ্য
- শিশুকন্যা
- মুর্শিদাবাদ
- জঙ্গিপুর পুরসভা
- রঘুনাথপুর


