Bihar | নিমন্ত্রণে যাওয়ার পথে দুর্ঘটনা, বিহারের গঙ্গায় নৌকো উল্টে ডুবলো ৩০ জন! মৃত ১৩ শিশু সহ ১৪

Wednesday, October 14 2026, 3:50 am
Bihar | নিমন্ত্রণে যাওয়ার পথে দুর্ঘটনা, বিহারের গঙ্গায় নৌকো উল্টে ডুবলো ৩০ জন! মৃত ১৩ শিশু সহ ১৪
highlightKey Highlights

বিহারে ভয়াবহ দুর্ঘটনা, মাঝগঙ্গায় নৌকাডুবিতে অন্তত ১৪ জন শিশুর মৃত্যু হয়েছে।


মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ বিহারে মাঝগঙ্গায় উল্টে গেলো নৌকো। সূত্রের খবর, ওই নৌকোয় প্রায় ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছে, একটি নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছিলেন যাত্রীরা। রামপুর শ্যামচন্দ গ্রামের কাছে আচমকাই নৌকোটি উল্টে যায়। দ্রুত গঙ্গায় ডুবুরি নামিয়ে শুরু হয় তল্লাশি। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দু’জনের বয়স ১৮ বছরের কাছাকাছি। বাকিদের বয়স ১৫ বছরের কম। মৃতদের মধ্যে মেয়ের সংখ্যা বেশি। ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত ছ’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File