Madhyamik 2027 | আগামী বছরের মাধ্যমিকের রুটিন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ! কোন দিন কোন পরীক্ষা?

Monday, July 13 2026, 1:02 pm
Madhyamik 2027 | আগামী বছরের মাধ্যমিকের রুটিন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ! কোন দিন কোন পরীক্ষা?
highlightKey Highlights

২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি।


মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর। আগামী বছরের মাধ্যমিকের রুটিন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ২টো পর্যন্ত চলবে পরীক্ষা। ১৫ ফেব্রুয়ারি, ২০২৭ (সোমবার) – প্রথম ভাষা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৭ (মঙ্গলবার)- দ্বিতীয় ভাষা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার)- ইতিহাস, ১৯ ফেব্রুয়ারি, ২০২৭ (শুক্রবার)- ভুগোল, ২২ ফেব্রুয়ারি, ২০২৭ (সোমবার)- অঙ্ক, ২৩ ফেব্রুয়ারি, ২০২৭ (মঙ্গলবার)- ভৌতবিজ্ঞান, ২৪ ফেব্রুয়ারি, ২০২৭ (বুধবার)- জীবনবিজ্ঞান, ২৫ ফেব্রুয়ারি, ২০২৭ (বৃহস্পতিবার)– ঐচ্ছিক বিষয় পরীক্ষা হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা হবে সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত। এই বিষয়ের প্র্যাক্টিক্যাল পরীক্ষা সংশ্লিষ্ট স্কুলগুলিতেই হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File