BMW Accident | ডিভাইডারে ধাক্কা BMW-র! দুমড়েমুচড়ে গেলো গাড়ি, মুম্বাইয়ে মৃত ২

Sunday, June 21 2026, 4:21 pm
BMW Accident | ডিভাইডারে ধাক্কা BMW-র! দুমড়েমুচড়ে গেলো গাড়ি, মুম্বাইয়ে মৃত ২
highlightKey Highlights

মুম্বইয়ের বদলাপুরে মুম্বই-ভদোদরা হাইওয়েতে বিএমডব্লিউ দুর্ঘটনায় মৃত্যু হলো দু’জনের। গুরুতর জখম হয়েছেন এক জন।


মুম্বইয়ের বদলাপুরে ভয়াবহ বিএমডব্লিউ দুর্ঘটনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। সূত্রের খবর, রবিবার ভোর ৩টে নাগাদ তিতওয়ালা থেকে বদলাপুরের দিকে যাচ্ছিল গাড়িটি। সেইসময় ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় বদলাপুরের বাসিন্দা যোগেশ দিঘে ও বিকেবা জাকাপ নামে দু’জনের। গুরুতর আহত অবস্থায় থানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন গাড়ির তৃতীয় যাত্রী আনন্দ। পুলিশ জানিয়েছে, ঘটনার সময়ে বিএমডব্লিউ-র গতিবেগ ছিল ঘণ্টায় ২৫০ কিলোমিটার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File