Nabanna | নীল-সাদা নবান্নের গায়ে এবার গেরুয়া রং, বদলের রং লাগল প্রশাসনিক ভবনের গায়ে!
Tuesday, June 9 2026, 4:18 pm

Key Highlightsমঙ্গলবার নবান্নে নীল-সাদার উপরে পড়তে শুরু করল গেরুয়া রঙের পোঁচ।
সরকার বদলের রং লাগল প্রশাসনিক ভবনের গায়েও। মঙ্গলবার নবান্নে নীল-সাদার উপরে পড়তে শুরু করল গেরুয়া রঙের পোঁচ। বলা বাহুল্য, একটা সময়ে রাজ্যে সরকার চলত রাইটার্স বিল্ডিংস থেকে। সেই ভবনের রং ছিল বাম সরকারের রাজনৈতিক চেতনার সঙ্গে মানানসই-লাল। তবে স্বাধীনতার সময় থেকে রাইটার্সের রং লালই ছিল। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে প্রশাসনিক ভবন সরিয়ে আনা হয় গঙ্গার পশ্চিম পাড়ে, ‘নবান্ন’-এ। শুরুর দিন থেকেই এর রং নীল-সাদা। এবার সেই নবান্নের গায়ে পড়তে শুরু করলো গেরুয়া রঙের পোঁচ। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, নতুন সরকার তাদের অগ্রাধিকার এবং সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে প্রশাসনিক ভবনের রূপ পরিবর্তন করতেই পারে। তবে তাঁদের মতে, এটা হলো রাজনৈতিক পালাবদলের প্রতীকী বার্তা।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- নবান্ন
- বিজেপি


