Jalpaiguri | সরকারি হাসপাতালে রক্ত অদল-বদল! জলপাইগুড়ি মেডিকেলে দুই রোগী অসুস্থ!

Monday, November 16 2026, 1:30 pm
Jalpaiguri | সরকারি হাসপাতালে রক্ত অদল-বদল! জলপাইগুড়ি মেডিকেলে দুই রোগী অসুস্থ!
highlightKey Highlights

জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি উইঙে ব্লাড ট্রান্সমিশনে বড়সড় গাফিলতির অভিযোগ উঠল।


জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি উইঙে ব্লাড ট্রান্সমিশনে বড়সড় গাফিলতির অভিযোগ উঠল। এক রোগীর বরাদ্দ রক্ত ভুলবশত অন্য রোগীকে দেওয়ার জেরে দু'জনেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জানা গিয়েছে, ষাটোর্ধ্ব বুনিল রায়কে 'এ পজিটিভ' রক্তের বদলে 'এবি পজিটিভ' এবং বীরেন্দ্র নাথ শর্মাকে 'এবি পজিটিভ' রক্তের বদলে 'এ পজিটিভ' রক্ত দেওয়া হয়। রক্ত দেওয়ার সময় শারীরিক অস্বস্তি হওয়ায় রোগীর পরিবার বিষয়টি লক্ষ্য করেন এবং এক রোগীকে সিসিইউ-তে স্থানান্তরিত করা হয়। ঘটনায় রোগীর পরিবার লিখিত অভিযোগ দায়ের করেছে। বিষয়টি জানার পর তীব্র ক্ষোভ প্রকাশ করে জলপাইগুড়ির বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারী উপযুক্ত তদন্ত ও কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File