SIR | SIR বিতর্কের মাঝে ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন!

Thursday, October 22 2026, 11:24 am
SIR | SIR বিতর্কের মাঝে ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন!
highlightKey Highlights

এসআইআর বিতর্কের মাঝেই ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন।


এসআইআর বিতর্কের মাঝেই ভোটার তালিকা নিয়ে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। বিভিন্ন মহলের চাপের মুখে এবং বিচার প্রক্রিয়ার সুবিধার জন্য BLO অ্যাপে যুক্ত করা হয়েছে নতুন অপশন— ‘Documents Upload Against The Appeal’। জানা গিয়েছে, ডিলেটেড ভোটার অর্থাৎ বিবেচনাধীন নন এমন ভোটাররা ফর্ম ৬ পূরণ করে আবেদন করলে, তার সমর্থনে জমা পড়া প্রয়োজনীয় প্রমাণপত্র ও নথি এবার থেকে BLO-রা অনলাইনে আপলোড করতে পারবেন। এসআইআর-এর শুরুতে এই সুবিধা থাকলেও পরবর্তীতে বিতর্কের জেরে তা বন্ধ ছিল। তবে ট্রাইব্যুনাল এর সঙ্গে সরাসরি যুক্ত নয়। এর আগে আইটি পরিকাঠামোর ত্রুটি ও ডিজিটাল সুবিধার অভাবে বিচার প্রক্রিয়া ব্যাহত হচ্ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ভোটারদের আবেদনের সত্যতা যাচাই ও স্বচ্ছতা বজায় রাখতে কমিশন অনলাইন সিস্টেমে এই বদল আনল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File