WB নির্বাচন ২০২৬TMC84BJP203LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Hyderabad | ৫ দিন আগেই মৃত্যু হয়েছে ছেলের, ডাকাডাকিতে সাড়া না পেয়ে দেহ 'আগলে' রাখলেন দৃষ্টিহীন মা বাবা
Wednesday, October 30 2024, 8:48 am

Key Highlightsতাঁরা বিগত চারদিন ধরে ছেলেকে খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করলেও, বুঝতে পারেননি যে ছেলের মৃত্যু হয়েছে।
ছেলের মৃত্যু হয়েছে ৪ থেকে ৫ দিন আগেই, কিন্তু তা টের না পেয়ে দেহ 'আগলে' রাখলেন দৃষ্টিহীন মা বাবা! এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে।সূত্রে খবর, ব্লাইন্ড কলোনির একটি বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেখে, ঘরের মধ্যে মৃতদেহ পড়ে রয়েছে। দৃষ্টিহীন ওই বৃদ্ধ দম্পতি সজ্ঞানে ছিলেন না। তাঁরা বিগত চারদিন ধরে ছেলেকে খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করলেও, বুঝতে পারেননি যে ছেলের মৃত্যু হয়েছে। সেই কারণে মৃতদেহের সঙ্গেই থাকছিলেন তারা।


