Balochistan | বালোচিস্তানে আট দিনে ২২টি হামলা বিএলএ-এর! নিহত ২৬ পাকিস্তানি সেনা ও নিরাপত্তাকর্মী!
Wednesday, August 19 2026, 5:41 am

Key Highlightsপাকিস্তানের বালোচিস্তানে নতুন করে সক্রিয় হয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ।
পাকিস্তানের বালোচিস্তানে নতুন করে সক্রিয় হয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ। সংগঠনটির দাবি, ৯ থেকে ১৫ অগস্ট—এই আট দিনে তারা মোট ২২টি হামলা চালিয়েছে। এসব হামলায় পাকিস্তানি সামরিক বাহিনী ও নিরাপত্তাবাহিনীর ২৬ সদস্য নিহত হয়েছেন বলে খবর। আরও কয়েক জন আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। দ্য বালোচিস্তান পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বিএলএর মুখপাত্র জিয়েন্দ বালোচ এক বিবৃতিতে ধারাবাহিক হামলাগুলির দায় স্বীকার করেছেন। সংগঠনটির দাবি, পাকিস্তানি সেনা ও পুলিশের পাশাপাশি সরকারপন্থী সশস্ত্র গোষ্ঠী, নিরাপত্তা চৌকি, সামরিক যান, পরিকাঠামো এবং বাণিজ্যিক যানবাহনও তাদের হামলার নিশানায় ছিল। ৯ অগস্ট থেকেই অভিযান শুরু হয়।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- বালোচিস্তান


