Kharagpur | খড়্গপুরে সকালে চা খেতে গিয়ে পিটিয়ে খুন বিজেপি কর্মীকে, প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ!
Saturday, September 26 2026, 10:39 am

Key Highlightsপশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের হাতিহলকায় চা খেতে গিয়ে একদল দুষ্কৃতীর হামলায় খুন হলেন সামশের বিশ্বাস (৩২) নামে এক বিজেপি কর্মী।
পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের হাতিহলকায় চা খেতে গিয়ে একদল দুষ্কৃতীর হামলায় খুন হলেন সামশের বিশ্বাস (৩২) নামে এক বিজেপি কর্মী। শনিবার সকালে ভাগ্নে ও দলীয় কর্মীদের নিয়ে কদমতলা বাজারে আড্ডা দেওয়ার সময় লাঠি, রড ও ছুরি নিয়ে ১৫-২০ জনের একদল দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায়। রাস্তার ওপর তাঁকে এলোপাথাড়ি মারধর করা হয়। গুরতর জখম অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসার পর তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ। এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পদ্মশিবিরের একাংশের দাবি, হামলায় তৃণমূলের পাশাপাশি বিজেপির নব্য সদস্যদের হাত থাকতে পারে। এলাকা থমথমে থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।


