Uttar Pradesh | 'উত্তরপ্রদেশে ফের জিতলে ইউসিসি চালু করবে বিজেপি', ঘোষণা করলেন অমিত শাহ!
Friday, October 30 2026, 3:09 pm

Key Highlightsউত্তরপ্রদেশে আগামী বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপি ফের সরকার গঠন করলে রাজ্যে ‘ইউনিফর্ম সিভিল কোড’ বা অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে।
উত্তরপ্রদেশে আগামী বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে বিজেপি ফের সরকার গঠন করলে রাজ্যে ‘ইউনিফর্ম সিভিল কোড’ বা অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। লখনৌয়ে দলের রাজ্য কার্যনির্বাহী কমিটির সভায় এই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভায় আগামী বিধানসভা ভোটের রূপরেখা নিয়ে আলোচনা হয়। বিরোধীদের একহাত নিয়ে অমিত শাহ দাবি করেন, আগামী ৩০ বছর উত্তরপ্রদেশে ক্ষমতায় আসতে পারবে না সমাজবাদী পার্টি। দেশের অন্যান্য রাজ্যের মতো উত্তরপ্রদেশেও যে খুব শীঘ্রই এই বিধি কার্যকর করা হবে, সে বিষয়ে দলের নেতাকর্মীদের আত্মবিশ্বাসী হওয়ার বার্তা দিয়েছেন তিনি।
- Related topics -
- দেশ
- ভারত
- উত্তরপ্রদেশ
- উত্তরপ্রদেশ সরকার
- অমিত শাহ


