BJP State Committee | নেই দিলীপ ঘোষ-রাহুল সিনহার নাম! ৩ ঘন্টার মধ্যেই এগজিকিউটিভ কমিটির তালিকা বদল বিজেপির

Thursday, September 10 2026, 6:42 am
BJP State Committee | নেই দিলীপ ঘোষ-রাহুল সিনহার নাম! ৩ ঘন্টার মধ্যেই এগজিকিউটিভ কমিটির তালিকা বদল বিজেপির
highlightKey Highlights

বিকেলে কমিটির সদস্যদের নামে প্রথম তালিকা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ফের তালিকা প্রকাশ করা হল।


মাত্র ৩ ঘন্টার মধ্যেই নতুন রাজ্য এগজিকিউটিভ কমিটি বদল রাজ্য বিজেপির। বুধবার বিকেলে কমিটির সদস্যদের নামের প্রথম তালিকা প্রকাশ হয়। প্রথম তালিকায় ২৬৩ জন সদস্য ছিলেন। প্রথম তালিকায় নাম ছিল না রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। স্থান পাননি রাহুল সিনহাও। কয়েক ঘন্টা পরেই সংশোধিত তালিকা প্রকাশ করে বিজেপি। সংশোধিত তালিকাতে দিলীপ ঘোষ, রাহুল সিনহা, শিশির বাজোরিয়া সহ ৪১ জন বিধায়ক ঠাঁই পেয়েছেন। সংশোধিত তালিকায় স্থান পেয়েছেন দলের রাজ্য শৃঙ্খলা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায়ও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File