BJP Social Media | বিজেপির সোশ্যাল মিডিয়া পেজে ব্রাত্য 'মালব্য', আইটি সেলের দায়িত্বে এবার কে?
Monday, August 17 2026, 1:15 pm

Key Highlightsমালব্যকে এবার আইটি সেলের মাথা থেকে সরিয়ে দিল বিজেপি। তাঁর পরিবর্তে সোশাল মিডিয়া কনভেনর হিসাবে ঘোষণা করা হয়েছে ছত্তিশগড়ের দীপক মাস্কের নাম।
দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে বিজেপির সোশাল মিডিয়া সামলেছেন অমিত মালব্য। তাকেই এবার এবার আইটি সেলের মাথা থেকে সরিয়ে দিল বিজেপি। সর্বকনিষ্ঠ হিসাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন নীতীন নবীন। দলের সোশ্যাল মিডিয়া ঢেলে সাজাচ্ছেন তিনি। এবার সোশাল মিডিয়া কনভেনর হিসাবে ছত্তিশগড়ের দীপক মাস্কের নাম ঘোষণা করলো বিজেপি। রসায়নের অধ্যাপক হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন দীপক। তারপর কৃষিবিজ্ঞান নিয়ে কাজ করেছেন প্রায় ৩০ বছর। ২০০৯ থেকে ছত্তিশগড় বিজেপির আইটি সেলে যোগ দেন। ভোটারদের তথ্য নিয়ে ঘাঁটাঘাঁটি করার অভ্যাস রয়েছে তার। কনভেনর দীপকের নেতৃত্বে কাজ করবেন মহারাষ্ট্রের প্রীতি গান্ধী, দিল্লির শিবানন্দ দ্বিবেদী, উত্তরাখণ্ডের অলোক ভাট এবং হরিয়ানার অরুণ যাদব।
- Related topics -
- দেশ
- মুখ্যমন্ত্রী
- বিজেপি
- বিজেপি প্রার্থী
- বিজেপি কর্মী
- বিজেপি সাংসদ
- সোশ্যাল মিডিয়া
- ছত্তীসগঢ়


