BJP | বিজেপির নয়া টিমে বসুন্ধরা-স্মৃতি ইরানি-মনোজ টিগ্গারা, আর কাকে কাকে বাছলেন নীতীন নবীন?

Monday, August 17 2026, 2:16 pm
BJP | বিজেপির নয়া টিমে বসুন্ধরা-স্মৃতি ইরানি-মনোজ টিগ্গারা, আর কাকে কাকে বাছলেন নীতীন নবীন?
highlightKey Highlights

গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া, স্মৃতি ইরানির মতো পরিচিত মুখ, যাঁরা সাম্প্রতিক অতীতে খানিকটা হারিয়ে গিয়েছিলেন।


সোমবার বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের নেতৃত্বে বিজেপির নতুন পদাধিকারীদের নামের তালিকা প্রকাশ হয়েছে। বিজেপির নতুন জাতীয় সম্পাদক হলেন বাংলার মনোজ টিগ্গা। বিজেপির নতুন সহ সভাপতি হলেন মধুছন্দা কর। তিনি আগে রাজ্য বিজেপির সহ সভাপতির দায়িত্বে ছিলেন। অমিত মালব্যকে সরিয়ে বিজেপির IT সেলের সর্বভারতীয় টিমের প্রধান করা হল দীপক মাহাস্কে-কে। বিজেপির নতুন কোষাধ্যক্ষ হলেন পীযূষ গোয়েল। বিজেপির নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন স্মৃতি ইরানি ও বিপ্লব দেব। সর্বভারতীয় সহ সভাপতি হলেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া, রাম মাধব। বিজেপির নতুন দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File