Nitin Naveen | পুরভোটের আগে বিজেপির সমন্বয় বৈঠক, শুভেন্দু-শমীককে কী নির্দেশ দিলেন নীতিন নবীন?

Friday, September 25 2026, 9:51 am
Nitin Naveen | পুরভোটের আগে বিজেপির সমন্বয় বৈঠক, শুভেন্দু-শমীককে কী নির্দেশ দিলেন নীতিন নবীন?
highlightKey Highlights

বিজেপি সরকার গঠন ও প্রশাসনের চার মাস পূর্তিতে দল ও সরকারের মধ্যে সমন্বয় জোরদার করতে পর্যালোচনা বৈঠকে বসলেন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।


বিজেপি সরকার গঠন ও প্রশাসনের চার মাস পূর্তিতে দল ও সরকারের মধ্যে সমন্বয় জোরদার করতে পর্যালোচনা বৈঠকে বসলেন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সূত্রের খবর, কালীপুজোর পর ২৭-২৮ নভেম্বরের মধ্যে কলকাতা, হাওড়া, বালি, হলদিয়া, ধূপগুড়ি, কালিম্পং এবং কার্শিয়াং—এই সাতটি পুরসভায় নির্বাচন হতে পারে। বিধানসভা জয়ের পর এটিই সরকারের প্রথম অগ্নিপরীক্ষা। তাই এই পুরভোটে জয় নিশ্চিত করতে বিশেষ রূপরেখা পেশ করেন সুকান্ত মজুমদার। পাশাপাশি, বৈঠকে আরএসএস-এর ফিডব্যাক নিয়েও আলোচনা করা হয় এবং দল ও সরকারের ভাবমূর্তি বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File