BJP | পুরভোটের আগে বিজেপি-র রাজ্য কমিটিতে একাধিক রদবদল! মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা

Friday, September 25 2026, 1:38 pm
BJP | পুরভোটের আগে বিজেপি-র রাজ্য কমিটিতে একাধিক রদবদল! মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা
highlightKey Highlights

বাপি গোস্বামীকে সরিয়ে তাঁর জায়গায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক করা হল বিজন গোস্বামীকে৷


সামনেই রাজ্যে পুরভোট। তার আগেই রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে পদ্ম শিবিরে একাধিক রদবদল। শুক্রবার বঙ্গ বিজেপির নতুন পূর্ণাঙ্গ রাজ্য কমিটি প্রকাশ করা হলো। সাংগঠনিক পদ থেকে বাদ পড়লেন তিন মন্ত্রী – তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায় ও অগ্নিমিত্রা পাল। সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হয়েছে বাপি গোস্বামীকে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন বিজন গোস্বামী। বড় চমক মহিলা মোর্চা সভানেত্রী পদে। অগ্নিমিত্রার বদলে অভিনেত্রী অঞ্জনা বসু মহিলা বিজেপির সর্বময় কর্ত্রী হলেন। মহিলা মোর্চার পদ থেকে রাজ্য সাধারণ সম্পাদক হয়েছেন লকেট চট্টোপাধ্যায়, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। সাধারণ সম্পাদক পদে থেকে গেলেন লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো, ইন্দ্রনীল খাঁ, শশী অগ্নিহোত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File